এইমাত্র
  • জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানিমন্ত্রী
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    জাতীয়

    শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম

    শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৪:০৯ পিএম
    ছবি: সংগৃহীত

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    শনিবার (৭ মার্চ) বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

    বিমানবন্দর সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমনী (এরাইভাল) ও দুটি বহির্গামী (ডিপার্চার) ফ্লাইট। এ ছাড়া এয়ার আরাবিয়ার দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইট এবং সালাম এয়ারের একটি আগমনী ও একটি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে।

    তবে কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। মাস্কাট থেকে সালাম এয়ারের OV-401 ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে এবং একই উড়োজাহাজ OV-402 ফ্লাইট হিসেবে যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশে ছেড়ে গেছে।

    অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-138 ফ্লাইট মদিনা থেকে এবং BG-122 ফ্লাইট মাস্কাট থেকে চট্টগ্রামে অবতরণ করেছে।

    শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জাগো নিউজকে জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আজকের ১২টি ফ্লাইটসহ চট্টগ্রামের এই বিমানবন্দর থেকে মোট ৮০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…