এইমাত্র
  • জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানিমন্ত্রী
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় অকটেন সংকট, ভোগান্তিতে চালকরা

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম

    নেত্রকোনায় অকটেন সংকট, ভোগান্তিতে চালকরা

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:২০ পিএম

    নেত্রকোনার বিভিন্ন পেট্রোল পাম্পে হঠাৎ করেই দেখা দিয়েছে অকটেন সংকট। এতে বিপাকে পড়েছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির চালকরা। জেলার বেশ কয়েকটি পাম্পে গিয়ে দেখা যায়, অকটেন বিক্রি বন্ধ রয়েছে।

    পাম্প মালিকরা জানান, ডিপো থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। চাহিদা থাকা সত্ত্বেও গ্রাহকদের অকটেন সরবরাহ করতে পারছেন না তারা। ফলে অনেক চালক পাম্প থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন।

    অন্যদিকে তেল ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ বলছে, চালকরা চাহিদার তুলনায় বেশি তেল সংগ্রহ করায় জেলায় সাময়িকভাবে এই সংকট দেখা দিয়েছে। তবে দুপুরের পর তেলের গাড়ি পৌঁছালে সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

    এদিকে অকটেন সংকটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। দ্রুত সংকট সমাধান করে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালকরা।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…