এইমাত্র
  • জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, ৯ মার্চ আসছে আরও দুই জাহাজ: জ্বালানিমন্ত্রী
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    উল্লাপাড়া বিজ্ঞান কলেজে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম
    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

    উল্লাপাড়া বিজ্ঞান কলেজে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

    রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

    সিরাজগঞ্জের উল্লাপাড়া বিজ্ঞান কলেজে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ও মাসিক বেতন আদায়ে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ড নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায় করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, কলেজ কর্তৃপক্ষ এইচএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে ৮ হাজার ১৩৫ টাকা, মানবিক বিভাগের জন্য ৭ হাজার ৩৫০ টাকা এবং ব্যবসায় শিক্ষা (হিসাববিজ্ঞান) বিভাগের জন্য ৭ হাজার ৭৫ টাকা নির্ধারণ করেছে।

    অথচ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফরম পূরণের ফি বিজ্ঞান বিভাগের জন্য ২ হাজার ৯৯৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ২ হাজার ৪৩৫ টাকা নির্ধারিত। অর্থাৎ, বোর্ড নির্ধারিত ফির চেয়ে প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

    অভিযোগ রয়েছে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে কলেজের মাসিক বেতন ৩১০ টাকা নির্ধারণ করে দেওয়া হলেও কর্তৃপক্ষ তা অমান্য করছে। শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ৬৫০ থেকে ৭৮০ টাকা পর্যন্ত বেতন আদায় করা হচ্ছে। সরকারি এই নির্দেশনার তোয়াক্কা না করায় অনেক অসচ্ছল পরিবার আর্থিক চাপে পড়েছে।

    অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমাদের প্রতিষ্ঠানে অনেক নন-এমপিও শিক্ষক ও কর্মচারী রয়েছেন, যাঁর কারণে বেতন কিছুটা বেশি নিতে হচ্ছে। এছাড়া বকেয়া বেতন ও বিভিন্ন ফি একবারে আদায় করায় ফরম পূরণের সময় টাকার পরিমাণ বেশি মনে হচ্ছে।”

    এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার বলেন, “শিক্ষা বোর্ড নির্ধারিত ফির বাইরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লাপাড়া বিজ্ঞান কলেজের বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই প্রতিষ্ঠান থেকে ৪৪৭ জন শিক্ষার্থীর ফরম পূরণ করার কথা রয়েছে।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…