এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি মোংলা ইসলামী ছাত্র আন্দোলনের

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

    ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি মোংলা ইসলামী ছাত্র আন্দোলনের

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

    দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন মোংলা থানা শাখা।

    বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টায় ইসলামী ছাত্র আন্দোলন মোংলা থানা শাখার ব্যানারে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

    এ সময় ইসলামী আন্দোলনের মোংলা উপজেলা শাখার সভাপতি মো: রেজাউল মৃধা, সহ-সভাপতি মাওঃ ইউসুফ ইকবাল, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মো: ফরহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মো: শাহাদাৎ, সহ-সভাপতি মো: বায়জিদ, সাংগঠনিক ইসমাইল বীন আ: আজিজ, ইসলামী যুব আন্দোলন মোংলা পৌর শাখার সহ সভাপতি তারেক বীন সুলতান সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

    এ সময় বক্তারা বলেন, যেখানে আমার বোন আছিয়া হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, যেখানে আসামি তাদের দোষ শিকার করে নিয়েছে, সেখানে ধর্ষণের বিচার করতে ১৮০ দিন কেন লাগবে? অন্তর্বর্তীকালীন সরকার যদি আমাদের মা-বোনদের হয়রানির বিচার সুনিশ্চিত করতে না পারে, তাহলে এ দেশের মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে৷ ধর্ষকের কোনো দলীয় পরিচয় নেই, তার একটাই পরিচয় সে অপরাধী। যদি ধর্ষণের বিচার না করা হয় এবং প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর না করা হয় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

    বক্তারা আরো বলেন, বাংলাদেশে ধর্ষণ আজ ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। আমরা মনে করি, বর্তমান বিচারহীনতার সংস্কৃতি ও অপরাধীদের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ই এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। ইসলামই একমাত্র পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যেখানে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে। ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার মাধ্যমেই সমাজ থেকে ধর্ষণ ও সব ধরনের অনৈতিকতা নির্মূল করা সম্ভব।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…