এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    অষ্টগ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩৫

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম
    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম

    অষ্টগ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩৫

    সাব্বির হোসেন, কিশোরগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:৫৮ পিএম

    কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় দুই শিশুর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। 

    বুধবার (৪ মার্চ) সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের কদমচাল এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর মধ্যকার ঝগড়াকে কেন্দ্র করে কদমচাল গ্রামের বাসিন্দা আজমান মিয়া ও তাঁর সহোদর ভাই ইব্রাহিম মিয়ার মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতেও এ নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। এর জের ধরে বুধবার সকালে আজমান মিয়ার শ্বশুরবাড়ির লোকজন তাঁর পক্ষ নিয়ে ইব্রাহিম মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে তর্কে জড়ায়।

    একপর্যায়ে ইব্রাহিম মিয়ার শ্বশুরবাড়ির লোকজনও ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় এলাকাটি। সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গুরুতর অবস্থায় অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

    অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…