এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    উলিপুরে ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম
    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

    উলিপুরে ইটভাটায় অভিযান, জরিমানা ২ লাখ টাকা

    সাজাদুল ইসলাম, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ পিএম

    কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবান্ধব উপায়ে ইট তৈরি না করা এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে স্কেভেটর দিয়ে ভাটার অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

    বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারো পাইকার গ্রামে অবস্থিত 'মেসার্স এনএমবি ব্রিকস' নামে ওই ইটভাটায় জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

    আদালত সূত্র জানায়, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ইট তৈরির উদ্দেশ্যে মাটি সংগ্রহ করায় এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে মেসার্স এনএমবি ব্রিকসকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। সাজা প্রদানের পর তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। এছাড়া হালনাগাদ কাগজপত্র না থাকায় স্কেভেটর দিয়ে ভাটার চুল্লিসহ সংশ্লিষ্ট অবকাঠামো ভেঙে দেওয়া হয়।

    অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু বক্কর সিদ্দিক। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। অভিযানে জেলা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…