এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

    ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ১০:০৩ পিএম

    ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরু করে, তখন তাদের মূল কৌশলগত লক্ষ্য ছিল দ্রুত শাসনব্যবস্থায় চাপ সৃষ্টি করে তেহরানে রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করা। শুরুতে ধারণা করা হয়েছিল, আকস্মিক ও তীব্র হামলা—যা সামরিক পরিভাষায় ‘শক অ্যান্ড অ’ নামে পরিচিত—ইরানের ক্ষমতার কেন্দ্রকে অস্থিতিশীল করে তুলবে এবং অভ্যন্তরীণ জনরোষ উসকে দেবে।

    কিন্তু মাঠের বাস্তবতা এখন ভিন্ন চিত্র দেখাচ্ছে। কয়েক দিন পার হয়ে গেলেও ইরানের শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো লক্ষণ নেই। বরং তেহরান দ্রুত পুনর্গঠন করে পাল্টা হামলা শুরু করেছে এবং সংঘাতকে আঞ্চলিক মাত্রায় ছড়িয়ে দিয়েছে। ফলে প্রাথমিক কৌশল যে প্রত্যাশিত ফল দেয়নি, তা ক্রমেই স্পষ্ট হচ্ছে।   

    এদিকে ইসরায়েল ও মার্কিনের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি প্রাণ হারিয়েছেন।এছাড়াও দেশটির বিভিন্ন প্রদেশে গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। তাদের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে সব পক্ষকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছে দুই শক্তিধর দেশ রাশিয়া ও চীন। এই দুই দেশেরই ইরানের সঙ্গে গভীর বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক রয়েছে। 

    তবে বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়ার সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, রাশিয়া ও চীনের প্রতি তার দেয়ার মতো কোনো বার্তা নেই। যদিও দেশ দুটির সঙ্গে ইরানের দীর্ঘস্থায়ী কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

    তিনি বলেন, ‘তারা (রাশিয়া ও চীন) এখানে প্রকৃতপক্ষে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের বিরোধও তাদের সাথে নয়।’ ইরানের ‘পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’র অবসান ঘটানোই এখন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও যোগ করেন, ইরানের ওপর তার দেশ ও ইসরায়েলের হামলা কেবল শুরু হয়েছে। শিগগিরই আরও কয়েক দফায় হামলা চালানো হবে বলে জানান তিনি। হেগসেথ বলেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র নির্ভুল লক্ষ্যভেদী ‘গ্র্যাভিটি বোমা’র অফুরন্ত মজুত ব্যবহার করবে।

    প্রসঙ্গত, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মূলত ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ, খামেনির নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল আবদুল রাহিম মুসাভি ও বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর প্রাণ হারান।

    মার্কিন-ইসরায়েলি হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলায় এখন পর্যন্ত ১০৪৫ জন নিহত হয়েছেন।

    যৌথ হামলার জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। তাদের পাল্টা আঘাতে অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত ও কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বহু স্থাপনা ধ্বংস ও প্রাণহানির ঘটনা ঘটছে।

    সূত্র: আল জাজিরা


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…