এইমাত্র
  • রমজানে ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য দুঃসংবাদ, ভোগান্তি এড়াবেন যেভাবে
  • ভারতে গিয়ে খেলতে রাজি নয় আয়ারল্যান্ড
  • লক্ষ্মীপুরে জামায়াত–বিএনপির সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা
  • যশোরের শার্শায় ‘লাইট ইনডোর্স’ পদ্ধতিতে ড্রাগন চাষে নতুন দিগন্ত
  • নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
  • ফরিদপুর–১ আসনে শাহ জাফরের আপিল খারিজ, খন্দকার নাসিরের প্রার্থিতা বহাল
  • উত্তরার আজমপুর বাজারে সিন্ডিকেটের দাপট, সবজির দামে দিশেহারা ক্রেতারা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠকে বসবেন জামায়াত আমির
  • দেওয়ানগঞ্জে প্রকাশ্যে অবৈধ মাটি কাটার দৌরাত্ম্য
  • গাজীপুরে ৪ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • আজ রবিবার, ৫ মাঘ, ১৪৩২ | ১৮ জানুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম

    পঞ্চগড়ে দুই ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক কারাগারে

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০৪:৪৬ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক আবাসিক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। 

    সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাষা এলাকায় অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া মার্কাজুল উলুম মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

     গ্রেফতারকৃত রেজওয়ান পারভেজ (২২) ঐ মাদ্রাসার আবাসিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বাসিন্দা আলতাফ হোসেনের ছেলে।

     মঙ্গলবার (১৮ মার্চ) সকালে এক ভুক্তভোগীর অভিভাবক মানিক হোসেন বাদি হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, গত রবিবার (১৬ মার্চ) রাত দেড়টার দিকে ১১ বছর বয়সী শফিক (ছদ্মনাম) নামের এক ছাত্রকে ঘুম থেকে ডেকে নিয়ে পাশের টিনশেড ঘরের ভেতরে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটিকে কোরআন শরিফ ছুঁয়ে শপথ করানো হয়, যেন এ ঘটনা কাউকে না জানায়। কিন্তু পরদিন তারাবির নামাজের সময় সে পরিচিত গোলাম রাব্বিকে বিষয়টি জানায়। গোলাম রাব্বি ঘটনাটি শফিকের অভিভাবকের কাছে পৌঁছে দেন।

    পরবর্তীতে শফিকের বাবা স্থানীয় কয়েকজনকে সাথে নিয়ে মাদ্রাসায় গিয়ে শফিকের সঙ্গে কথা বললে সে কান্নায় ভেঙে পড়ে এবং বিস্তারিত জানায়। তখন মাদ্রাসার অন্যান্য ছাত্রদের সঙ্গে কথা বলার একপর্যায়ে ১৩ বছর বয়সী রফিক (ছদ্মনাম) অভিযোগ করে, গত ১০ মার্চ (সোমবার) রাতেও একই ব্যক্তি তার ওপর একই ধরনের নির্যাতন চালিয়েছেন।

    বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মাদ্রাসার অধ্যক্ষ মো. নুরনবীকে ফোনে জানানো হলে তিনি আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে পুলিশ রাত দেড়টার দিকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

    দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…