এইমাত্র
  • ভারতীয় পণ্যে আরোপ করা অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার ট্রাম্পের
  • ঝিনাইদহে ভোটের মাঠে কিশোর গ্যাংয়ের দাপট
  • সোনারগাঁয়ে তরুণ ভোটারদের সঙ্গে ড. ইকবালের মতবিনিময়
  • ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা বাড়লো স্বর্ণের দাম
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সখীপুরে ট্রাকের ধাক্কায় মাটি ব্যবসায়ী নিহত

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম
    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম

    সখীপুরে ট্রাকের ধাক্কায় মাটি ব্যবসায়ী নিহত

    আমিনুল ইসলাম, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৩৩ পিএম

    টাঙ্গাইলের সখীপুরে নিজ মালিকানাধীন মাটি ভর্তি ট্রাক উল্টে গিয়ে মোজাম্মেল হোসেন (৩৫) নামের এক মাটি ব্যবসায়ী নিহত হয়েছে।

    শনিবার ( ২২ মার্চ) বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা হাজী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত মোজাম্মেল হোসেন উপজেলার শিরির চালা গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। মোজাম্মেল দীর্ঘদিন ধরে মাটির ব্যবসা করেন।

    পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত ট্রাকটির মালিক হচ্ছে নিহত মোজাম্মেল হোসেন। তিনি মূলত মাটি ব্যবসায়ী। শনিবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা হাজী বাড়ি এলাকায় একটি পুকুর কেটে সেখান থেকে মাটি নিয়ে পাশেই নিচুস্থান ভরাট করছিল। ট্রাকের চালককে মাটি ফেলানোর নির্দেশনা দিতে গিয়ে মাটি বোঝাই ট্রাকটি উল্টে গিয়ে মোজাম্মেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় মোজাম্মেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তামজিদ মোমেন  বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। স্বজনদের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…