এইমাত্র
  • কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ যুবদল নেতা আটক
  • এএমআর ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাকৃবিতে ‘ক্লাইমেট-স্মার্ট’ গবেষণা প্রকল্প
  • সৌদি আরব ও ওমানে সখিপুরের দুই প্রবাসীর মৃত্যু
  • ‎রিকশা চালকের ঘুষিতে যুবদল নেতার মৃত্যু
  • পানি নিষ্কাশনের পথ বন্ধ: জলাবদ্ধতা নিরসনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন
  • মুন্সিগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে দোকানিকে জরিমানা
  • সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সিংড়ায় ইজিবাইক চুরি নিয়ে সংঘর্ষ, গুলিতে আহত ৫
  • সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা অয়েল ডিপোতে তেল সরবরাহ কমায় ট্যাংকলরির দীর্ঘ জট
  • মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জেরে মারধরে বৃদ্ধের মৃত্যু
  • আজ বৃহস্পতিবার, ২১ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম
    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম

    বঙ্গোপসাগর থেকে অবৈধ তিন ট্রলিং বোটসহ ৩৭ জেলে আটক

    আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ০৭:০৬ পিএম

    বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ ধরার সময় তিনটি আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড।

    মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, বরগুনার পাথরঘাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বুধবার বিকেলে নিষিদ্ধ আর্টিসানাল ট্রলিং বোট দিয়ে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় কোস্ট গার্ডের টহলরত জাহাজ সিজিএস সোনারবাংলা অভিযান চালিয়ে এফবি মায়ের দোয়া-২৭, সীমা-০২ ও আসমা নামের তিনটি বোটসহ জেলেদের আটক করে।

    তিনি আরও জানান, আটক করা বোটগুলো বৃহস্পতিবার বিকেলে মোংলায় আনা হয়। পরে মোংলা ফেরিঘাট এলাকায় এনে তিনটি বোট ও ৩৭ জেলেকে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    আটক বোটে থাকা মাছের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, আদালতের নির্দেশে মাছ নিলামে বিক্রি করা হতে পারে অথবা এতিমখানায় দেওয়া হতে পারে।

    মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…