এইমাত্র
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গাইবান্ধায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

    গাইবান্ধায় বৃদ্ধ বাবা-মাকে নির্যাতনের অভিযোগে ছেলে গ্রেপ্তার

    রবিউল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম
    অভিযুক্ত ছেলে হাসানুর রহমান।

    গাইবান্ধার পলাশবাড়ীতে বৃদ্ধ বাবা-মাকে নির্যাতন ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগে ছেলে হাসানুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার সকালে (২০ জানুয়ারি) ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    পলাশবাড়ী উপজেলার ঝালিঙ্গী গ্রামের বৃদ্ধ মাহবুব ইসলাম ও স্ত্রী মোছা. হাছনা বেগম। তাদের একমাত্র ছেলে হাসানুর রহমান ও তার স্ত্রী উপজেলা সাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে মাহবুবা সোমা। 

    জানা গেছে, বৃদ্ধ বাবা-মাকে ছেলে ও স্ত্রী নিয়মিতভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এই নির্যাতনের কারণে মাহবুব ইসলাম ৩-৪ বার ব্রেনস্ট্রোক করেন।

    এছাড়া অসুস্থতার সুযোগে হাসানুর রহমান কৌশলে তাদের জমি নিজের নামে লিখে নেন। সামান্য সুস্থ হয়ে জমি লিখে দেয়ার কারণ জানতে চাইলে আবারও শুরু হয় নির্যাতন। এ ঘটনার জেরে গত ৭ জানুয়ারি ছেলে ও পুত্রবধূ তাদের শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেন। এমনকি তাদের ব্যবহৃত বিছানা ও শীতের কাপড় পার্শ্ববর্তী পুকুরে ফেলে দেয়া হয়।

    শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থান করা অসুস্থ ও বৃদ্ধ দম্পতির খবর শুনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার থানার অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের ঘরে থাকার ব্যবস্থা করে দেন। এ ঘটনায় মাহবুব ইসলাম বাদী হয়ে প্রশাসনের সহযোগিতায় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    মঙ্গলবার সকালে চাপ প্রয়োগ করে দায়েরকৃত মামলার আপসনামায় স্বাক্ষর নিতে গেলে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম হাসানুর রহমানকে ঝালিঙ্গী গ্রামের নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে। 

    গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ সারোয়ারে আলম খান বলেন, হাসানুরকে আদালতে পাঠানো হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…