এইমাত্র
  • গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
  • পঞ্চগড়ে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ
  • একটি গোষ্ঠী ৭১-কে পিছনে ফেলতে চায়: মির্জা ফখরুল
  • শীর্ষ ধনী প্রার্থীদের তালিকায় তৃতীয় ফখর উদ্দিন আহমেদ
  • ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • নতুন নাম পাচ্ছে র‍্যাব, পরিবর্তন হচ্ছে পোশাক–কাজেও
  • কথা দিচ্ছি, কিশোরগঞ্জে কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াতে আমির
  • রায়পুরে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    পাথরঘাটার জ্যেষ্ঠ সাংবাদিক বিনয় ভূষণ আর নেই

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

    পাথরঘাটার জ্যেষ্ঠ সাংবাদিক বিনয় ভূষণ আর নেই

    মাহমুদুর রহমান, বরগুনা প্রতিনিধি প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

    পাথরঘাটা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক জনকণ্ঠ পত্রিকার পাথরঘাটা উপজেলা প্রতিনিধি ও বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিনয় ভূষণ (খোকন কর্মকার) আর নেই। দীর্ঘদিন ধরে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর তিনি আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার পরে রাজধানীর আলী আজগর হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পাথরঘাটার সাংবাদিকতা, ব্যবসা ও সামাজিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

    বিনয় ভূষণ পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং প্রয়াত লক্ষী কর্মকারের সন্তান। তিনি জন্মগ্রহণ করেন ২১ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে। কর্মজীবনে তিনি সাংবাদিকতা ও ব্যবসা উভয় ক্ষেত্রেই সততা, নিষ্ঠা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।

    দীর্ঘ সময় ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশের মাধ্যমে তিনি পাথরঘাটার গণমাধ্যম অঙ্গনে একজন শ্রদ্ধাভাজন ও নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন। পাশাপাশি একজন সফল ও সুনামধন্য স্বর্ণ ব্যবসায়ী হিসেবেও তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। দীর্ঘদিন ধরে তিনি স্বর্ণকার সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পালন করে ছিলেন।

    তার মৃত্যুতে পাথরঘাটার স্বর্ণকার ব্যবসায়ীরা গভীরভাবে শোকাহত হয়ে সম্মান প্রদর্শনস্বরূপ দোকানপাট বন্ধ রাখেন। একই সঙ্গে সাংবাদিক মহল, ব্যবসায়ী সমাজ ও সর্বস্তরের মানুষের মাঝে নেমে আসে গভীর বেদনা।

    পাথরঘাটা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

    বিনয় ভূষণের আত্মার শান্তি কামনা করে এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

    ইখা

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…