এইমাত্র
  • গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন
  • পঞ্চগড়ে প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ
  • একটি গোষ্ঠী ৭১-কে পিছনে ফেলতে চায়: মির্জা ফখরুল
  • শীর্ষ ধনী প্রার্থীদের তালিকায় তৃতীয় ফখর উদ্দিন আহমেদ
  • ঠাকুরগাঁওয়ে সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ
  • মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা, মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মুন্সিগঞ্জে নির্মাণাধীন মার্কেট দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
  • নতুন নাম পাচ্ছে র‍্যাব, পরিবর্তন হচ্ছে পোশাক–কাজেও
  • কথা দিচ্ছি, কিশোরগঞ্জে কৃষিকে শিল্পে পরিণত করবো: জামায়াতে আমির
  • রায়পুরে শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার অভিযোগ
  • আজ মঙ্গলবার, ২০ মাঘ, ১৪৩২ | ৩ ফেব্রুয়ারি, ২০২৬
    জাতীয়

    শবে বরাতে রাজধানীতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

    শবে বরাতে রাজধানীতে আতশবাজি-পটকা নিষিদ্ধ

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম
    ছবি: সংগৃহীত

    সারাদেশে আজ রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবেবরাত পালিত হবে। হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাত শবেবরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।

    পবিত্র শবে বরাত উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ করেছে ডিএমপি।

    আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

    গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণভাবে উদযাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬–এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ডিএমপি আরও জানায়, নিষেধাজ্ঞা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো ছাড়াও বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…