এইমাত্র
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ আটক ২
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বুধবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    এবার যুদ্ধ শুরু হলে কোনো যুদ্ধবিরতি হবে না, হুঁশিয়ারি ইরানের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

    এবার যুদ্ধ শুরু হলে কোনো যুদ্ধবিরতি হবে না, হুঁশিয়ারি ইরানের

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম

    যুক্তরাষ্ট্র যদি এবার ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করে তাহলে কোনো যুদ্ধবিরতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা। বুধবার (১১ ফেব্রুয়ারি)মোহসিন রেজাই নামে এ কর্মকর্তা বলেছেন, “আলোচনার পথ বেঁছে নিলে ভালো হবে। কিন্তু যদি যুদ্ধ শুরু হয়। তাহলে আর কোনো যুদ্ধবিরতি হবে না।”


    গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনা হয়। সেখানে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তারা কথা বলেন। তবে যুক্তরাষ্ট্র তেহরানের ব্যালিস্টিক মিসাইল নিয়েও আলোচনা করতে চায়। তবে ইরান এতে অস্বীকৃতি জানিয়েছে।


    হয় সমঝোতা, না হয় ‘খুব কঠিন কিছু’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের


    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ওমানে হওয়া এ বৈঠক যদি ব্যর্থ হয়, অর্থাৎ কোনো সমঝোতায় যদি যেতে না পারেন দু’দেশের প্রতিনিধিরা— তাহলে ইরানের জন্য ‘খুব কঠিন কিছু’ অপেক্ষা করছে।


    গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাক্ষাৎতকারে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “হয় আমরা সমঝোতায় পৌঁছাবো, চুক্তি হবে অথবা আমাদের খুব কঠিন কিছু করতে হবে। আমাদের একটি বড় নৌবহর বর্তমানে সেখানে (মধ্যপ্রাচ্যে) অবস্থান করছে এবং সম্ভবত আরও একটি বড় নৌবহর আমরা পাঠাব।”


    সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এক্সিওস


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    সর্বশেষ প্রকাশিত

    Loading…