এইমাত্র
  • টাকাসহ ব্যক্তিগত সহকারী আটকের বিষয়ে যা বললেন এ্যানি
  • জামায়াতের ২ পোলিং এজেন্টের কারাদণ্ড, পোলিং অফিসার বহিষ্কার
  • নাহিদ ইসলাম ও ‘নতুন জোট’: ভোটে জটিল সমীকরণ
  • মানবিক বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন তারেক রহমান
  • ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও ৪ প্রার্থী
  • টাকা উদ্ধারের নামে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে: আসিফ মাহমুদ
  • থাইল্যান্ডের স্কুলে প্রবেশ করা বন্দুকধারী আটক, সব জিম্মি মুক্ত
  • ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী: ইরানজুড়ে জনতার উচ্ছ্বাস
  • দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত অপরাধীকে ক্ষমা করলেন খামেনেয়ি
  • কাতারে মোবাইল মিসাইল লাঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র
  • আজ বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    নেত্রকোনায় একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোটকেন্দ্রগুলো!

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম
    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম

    নেত্রকোনায় একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন ভোটকেন্দ্রগুলো!

    মির্জা হৃদয় সাগর, নেত্রকোনা প্রতিনিধি প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৪ পিএম

    নেত্রকোনায় ভোটকেন্দ্রগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের কথা থাকলেও সন্ধ্যার পর সদর উপজেলার ভোট কেন্দ্র গুলোতে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার অভিযোগ উঠেছে । এর মধ্যে গত দুই দিনে কয়েকটি কেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ও আগুন দেওয়ার চেষ্টা ঘিরে আতঙ্কে রয়েছেন প্রিজাইডিং এর দায়িত্বরত কর্মকর্তারা।

    নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার বিভিন্ন ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছিল প্রশাসন। তবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস থাকলেও, সন্ধ্যার পর একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে কয়েকটি কেন্দ্রে। এতে দায়িত্ব পালন নিয়ে উদ্বেগে পড়েছেন প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    সদর উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তা আসমা বিনতে রফিক জানান, কেন্দ্রগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা থাকার কথা। তারপরও কেন একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে-এ বিষয়টি জানতে বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলতে হবে।

    তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    নিরাপত্তা ও বিদ্যুৎ সরবরাহ নিয়ে প্রশ্ন উঠলেও প্রশাসন বলছে, ভোটগ্রহণ নির্বিঘ্ন রাখতে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। এখন দেখার বিষয়, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কতটা শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা যায়।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…