প্রতিপক্ষ প্রার্থীর পক্ষ থেকে ভোটরদের ভয় দেখানো এবং ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রশাসনের বাড়তি নজর দেয়ার দাবী করে আজ সন্ধ্যায় বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন বরিশাল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবর রহমান সরোয়ার।
এসময় সরোয়ার বলেন, সদর আসনের মধ্যে শায়েস্তাবাদ এবং চরমোনাই এলাকার কেন্দ্রগুলো ঝুকিপূর্ণ। তাছাড়া গরীব ভোটারদের টাকা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি মনে করেন গুপ্ত সংগঠন থাকতে পারে যারা নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে।
এসময় তিনি হুসিয়ার করেন, প্রশাসনের কেউ যদি নিরপেক্ষতা হারিয়ে পক্ষপাতিত্ব করেন, এর ফল ভালো হবেনা। তাহলে আমরা রাজপথ থেকে উঠে এসেছি এবং এনিয়ে ফের রাজপথেই নামবো।
এফএস