এইমাত্র
  • উল্লাপাড়ায় জাল ভোট দিতে গিয়ে যুবক আটক, ২ বছরের কারাদণ্ড
  • চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার
  • ‘আগে ভোট, পরে বিয়ে’
  • নওগাঁয় ছয়টি আসনে সাড়ে ৪ ঘন্টায় ভোট পড়েছে ৩১ দশমিক ৯৩ শতাংশ
  • নওগাঁয় নারী ভোটারদের দীর্ঘ লাইন, ভোট দিতে পেরে উচ্ছ্বসিত
  • দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
  • যে ৫ প্রযুক্তিতে ভোট পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন
  • মিরসরাইয়ে ভোট দিলেন বিএনপি ও জামায়াতের দুই প্রার্থী
  • কেন্দ্র নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রিজাইডিং অফিসার প্রত্যাহার
  • খাগড়াছড়িতে নিরাপত্তায় সেনাবাহিনীর টহল, নির্ভয়ে ভোট দিচ্ছেন ভোটাররা
  • আজ বৃহস্পতিবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ভোট দিতে গিয়ে নিজেকে মৃত আবিষ্কার করলেন বৃদ্ধা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম

    ভোট দিতে গিয়ে নিজেকে মৃত আবিষ্কার করলেন বৃদ্ধা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ পিএম
    ছবি: সংগৃহীত

    ভোট দিতে গিয়ে নিজেকে মৃত আবিষ্কার করেছেন ৯২ বছর বয়সী ছাকেরা বেওয়া নামের এক বৃদ্ধা। ভোটার তালিকায় তার ক্রমিক নম্বরে ‘কর্তন করা হয়েছে’ বলে উল্লেখ করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এমন ঘটনা ঘটেছে। ছাকেরা বেওয়া শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকার বাসিন্দা।

    ছাকেরা বেওয়ার ছেলে মো. মাসুদ রানা জানান, আজ সকালে আমার বৃদ্ধ মাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে নিয়ে যান আমার স্ত্রী সুমি খাতুন। কেন্দ্রের বাইরে ভোটার তালিকায় ২৭২ নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে। বাইরে থেকে দেওয়া স্লিপ ও এনআইডি কার্ড নিয়ে আমার ভোটের কক্ষে যান।

    পোলিং অফিসার সিরিয়াল নম্বর চেক দিয়ে দেখেন তালিকায় আমার মায়ের নাম নেই। তালিকায় ২৭২ নম্বর সিরিয়ালে আমার মায়ের নামের জায়গায় লেখা আছে কর্তন করা হয়েছে। 

    ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, আমরা ভোটার তালিকায় দেখলাম বৃদ্ধ ছাকেরা বেওয়ার নাম কোথাও নেই। বিষয়টি আমাদের এখতিয়ারের বাইরে। এটা নির্বাচন অফিসের মিসটেক।

    এ বিষয়ে জেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…