এইমাত্র
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন কুড়িগ্রাম গড়তে চান এমপি আতিক মুজাহিদ

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম
    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

    আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন কুড়িগ্রাম গড়তে চান এমপি আতিক মুজাহিদ

    অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৯ পিএম

    সংসদ সদস্য ড.আতিক মুজাহিদ বলেছেন, দেশের উত্তরের জেলা কুড়িগ্রামকে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পিছিয়ে পরা নই। আসুন সবাই মিলে কুড়িগ্রাম জেলাটাকে সাঁজিয়ে তুলি। আসুন আমরা একটি আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন কুড়িগ্রাম জেলাতে রুপান্তর করি। এ সময় তিনি স্বাস্থ্য সেবার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেন, অবশ্যই একজন চিকিৎসককে তার কর্মস্থলে কমপক্ষে তিন বছর থাকতে হবে।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের সকল প্রধানদের নিয়ে মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের কাছে এ সব কথা তুলে ধরেন। এরআগে সংসদ সদস্য দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার  (ইউএনও) দিলারা আকতারের সভাপতিত্বে মত বিনিময় সভায় অংশ নেন।

    এ সময় সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, উপজেলা মৎস কর্মকর্তা হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক ও জাতীয় নাগরিক কমিটি (এসপি) ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক ফেরদৌস লাভলুসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাগণ উপস্থিত থেকে বিভিন্ন সমস্যা ও সম্ভবনা তুলে ধরেন মতবিনিময় সভায়।

    একই দিনে বিকাল ৫ ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা ডিএস দাখিল মাদরাসায় এক ইফতার পাটি উপলক্ষে এক আলোচনা সভায় অংশ দেন সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ। 

    নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইফতার পাটির সভাপতিত্ব করেন নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতে আমীর সামচুল হুদা বাবুল মাষ্টার। ওই ইফতার পাটিতে ৯ ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 


    উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ১০ দলীয় জোটের মনোনীত জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর যুগ্ম আহবায়ক কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী-২ আসনে ড. আতিক মুজাহিদ জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…