এইমাত্র
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    শার্শা সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী আটক 

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

    শার্শা সীমান্তে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী আটক 

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম



    যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫৯৩ পিস ইয়াবাসহ এক রুপিয়া খাতুন (৪০) নামের এক নারী মাদককারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।


    সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শার্শার কায়বা সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। আটক রুপিয়া খাতুন সাতক্ষীরা জেলার সদর উপজেলার বাসিন্দা।


    খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সোমবার কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ রুপিয়া খাতুন নামে এক নারী মাদককারবারীকে আটক করা হয়।


    বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে আটক আসামিকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি‘র ওই কর্মকর্তা। 


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…