এইমাত্র
  • বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো শিলিগুড়ির হোটেল মালিকরা
  • নেপালে বাস দুর্ঘটনায় ব্রিটিশ নাগরিকসহ নিহত ১৯
  • হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ
  • ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন
  • ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    শিক্ষাঙ্গন

    বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লিখন, সম্পাদক জুলফিকার

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম
    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম

    বাকৃবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লিখন, সম্পাদক জুলফিকার

    মো. রিয়াজ হোসাইন, বাকৃ‌বি প্রতি‌নি‌ধি প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৯ পিএম


    হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটি (এইচআরডিএস) আনুষ্ঠানিকভাবে তাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার নতুন কমিটি ঘোষণা করেছে। নবগঠিত এই কমিটিতে মো. লিখন ইসলামকে সভাপতি এবং মো. জুলফিকার সুলতানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।




    সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।



    কমিটির অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে কামরুল হাসান ও সাদিয়া রহমান আশা, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রিজন ও মোছা. তাহমিনা আক্তার এমা।  



    সাংগঠনিক সম্পাদক পদে আরাফাত রহমান আকিব, কোষাধ্যক্ষ পদে আব্দুল্লাহ বিন আতাউর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোছা. সাদিয়া সিদ্দিকা শান্তা ও আহসানুল হক হিমেল মনোনীত হয়েছে। 



    এছাড়াও কমিটিতে আইন সহায়তা, দপ্তর, গবেষণা ও সংখ্যালঘু বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ২৩ জন শিক্ষার্থীকে দায়িত্ব দেওয়া হয়েছে।



    সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার রক্ষা এবং শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি কাজ করে যাবে। নতুন কমিটির নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।




    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…