এইমাত্র
  • দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
  • ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
  • এবার বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
  • ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত
  • যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
  • বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • বিএনপি নেতার বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত ছাত্রদল নেতা
  • সখীপুরে ভিনদেশি ক্যাপসিকাম চাষে স্বপ্ন বুনছেন জয়নাল আবেদীন
  • আজ বুধবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    যশোর

    শার্শায় পল্লী চিকিৎসক হত্যা: চাকরিচ্যুত পুলিশ গ্রেফতার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম
    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

    শার্শায় পল্লী চিকিৎসক হত্যা: চাকরিচ্যুত পুলিশ গ্রেফতার

    মো. জামাল হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

    যশোরের শার্শায় পল্লী চিকিৎসক আল-আমীন হত্যা মামলার প্রধান আসামি চাকরিচ্যুত পুলিশ সদস্য গাজী মশিউর রহমান ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে সোমবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহায়তায় রাজধানীর ঢাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত মশিউর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ধলাইতলা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

    এনিয়ে এ মামলায় পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার (২১ ফেব্রুয়ারি) শার্শার দক্ষিন বুরুজবাগান গ্রামের আবুল হোসেনের ছেলে আলাউদ্দিন আলা, একই গ্রামের জামির হোসেনের ছেলে লালন হোসেন ও আব্দুল কাদেরের ছেলে সেলিম মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। স্থানীয়রা জানায় আলাউদ্দিন যুবদলের সক্রিয় সদস্য এবং অন্য দুইজনও যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত।
    পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন পল্লী চিকিৎসক আল-আমীন। পথে গাতীপাড়া কুলপালা গ্রামে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার পর পুলিশ তিন সন্দেহভাজনকে আটক করে আদালতে পাঠায়। পরবর্তীতে নিহতের ছোট ভাই থানায় মামলা করেন, যেখানে তিনি দাবি করেন যে আল-আমীনের দ্বিতীয় স্ত্রীর প্রথম স্বামী (চাকরিচ্যুত পুলিশ সদস্য মশিউর রহমান) লোকজন দিয়ে এই হত্যাকান্ড ঘটিয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে এক সহযোগীসহ তাকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত প্রধান আসামী মসিউর  হত্যাকান্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে । একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি । 

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…