এইমাত্র
  • রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা
  • রমজানে একদিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড
  • দেশে ফের শক্তিশালী ভূমিকম্প
  • দেশের রিজার্ভে বড় সুখবর, ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
  • ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
  • এবার বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি
  • ২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত
  • যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান: ট্রাম্প
  • বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার
  • পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর
  • আজ বৃহস্পতিবার, ১২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ফটিকছড়িতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে মারধর, চালক আটক

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম
    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম

    ফটিকছড়িতে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে মারধর, চালক আটক

    কামরুল হাসান, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ পিএম

    চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টর (টিএসআই) মো. মফিজ উদ্দিন মারধরের শিকার হয়েছেন। 


    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।


    পুলিশ সূত্র জানায়, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন টিএসআই মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে টিএসআই মফিজ উদ্দিনের ওপর চড়াও হন এবং উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন।


    ঘটনার পরপরই উপস্থিত স্থানীয় জনতা ও পুলিশ সদস্যরা অভিযুক্ত চালক আকবরকে আটক করে। বর্তমানে তিনি ফটিকছড়ি থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


    আহত পুলিশ সদস্য মো. মফিজ উদ্দিন বলেন, "আমি বাসস্টেশনে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্প ট্রাকটি থামালে চালক হঠাৎ করে আমার ওপর হামলা চালায়।"


    ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, "ঘটনার সঙ্গে জড়িত চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।"


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    চলতি সপ্তাহে সর্বাধিক পঠিত

    Loading…