এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

    গলাচিপায় বেড়িবাঁধের স্লোপ শক্ত না করেই ব্লক বসানোর অভিযোগ

    আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

    পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকায় বেড়িবাঁধ নির্মাণের নদী ভাঙনে ব্লক বসানোর কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। বেড়িবাঁধের স্লোপ (ঢাল) যথাযথভাবে রোলার বা কম্প্যাক্টর দিয়ে চাপ দিয়ে শক্ত না করেই কংক্রিট ব্লক বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন। পরে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অনুরোধে কাজ পুনরায় শুরু হয় এবং সংশ্লিষ্ট কতৃপক্ষ পরিদর্শন করে ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন। 

    সূত্র জানায়, গলাচিপা উপজেলার ৫৫/১ ফোল্ডারে ৪১ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ কাজ চলমান রয়েছে। এরমধ্যে পানপট্টি লঞ্চঘাট এলাকায় ৫০০ মিটার বেড়িবাঁধ স্লোপে কনক্রিটের ব্লক দেয়া হবে। ব্লক বসানোর আগে গাইডওয়াল ও স্লোপ কম্প্যাকশন করে তারপর বালি, জিওব্যাগ দিয়ে খোয়ার উপর ব্লক বসানো হবে। কাজের ওয়ার্ক অর্ডার পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান আজাদ এন্টারপ্রাইজ। 

    স্থানীয়দের দাবি, ব্লক বসানোর আগে ঢাল সমতল ও শক্ত করে নেওয়া প্রকৌশলগতভাবে বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে মাটি সঠিকভাবে কম্প্যাকশন ছাড়াই ব্লক বসানো হচ্ছে। ফলে ব্লক দেবে যেতে শুরু করেছে বলেও তারা জানান। এতে করে নির্মিত বাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

    স্থানীয় বাসিন্দা মো. নয়ন মিয়া বলেন, আগুনমুখা নদীর তীব্র স্রোতে প্রতিবছর ভাঙনের কবলে পরে পানপট্টির লঞ্চঘাট এলাকা। বেড়িবাঁধের কাজটি সঠিকভাবে করা না হলে বর্ষা মৌসুমে ব্লক সরে গিয়ে আবার ভাঙন দেখা দিবে। বর্তমানে যে কাজ করছে মাটি ফেলে কোন রকম রোলার চাপা না দিয়ে ব্লক বসানো হচ্ছে। 

    যদিও ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. বেল্লাল দাবি করেছেন, ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ হচ্ছে এবং কম্প্যাকশন টেস্ট করে ব্লক বসানো শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ যেখানে সেই অংশে জোয়ারের পানির কারণে রোলার দেওয়া সম্ভব হয়নি।

    পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, বেড়িবাঁধের স্লোপে কম্প্যাকশন করা হয়েছে। কিন্তু নদীতে জোয়ারের সময় পানি বেড়িবাঁধের উপরে চলে আসে ফলে কিছু অংশের মাটি নদীতে চলে যায়। তারপরও প্রতিনিধি পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

    এদিকে এলাকাবাসী দ্রুত সঠিক প্রকৌশল মান বজায় রেখে কাজ সম্পন্নের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে নদীভাঙন থেকে জনপদ রক্ষা পায় এবং সরকারি অর্থের অপচয় না হয়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…