এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বৃহস্পতিবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    চাঁদপুরে পৃথক ঘটনায় দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম
    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম

    চাঁদপুরে পৃথক ঘটনায় দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ

    সুজন আহম্মেদ, চাঁদপুর প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০২:৩৫ পিএম

    চাঁদপুরে পৃথক ঘটনায় দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর মতলব ব্রীজ সংলগ্ন মতির মৃধাী ঘর থেকে আর. এফ. এল কোম্পানির বিক্রয়কর্মী অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

    মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া ছিলেন এই অলক কুমার মোহন্ত। ৩ মার্চ সারাদিন সে ঘর থেকে বাহির না হওয়ায় সন্দেহ হয় বাড়ির মালিকের । রাতে অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে  জানালা দিয়ে দেখতে পায় বিছানায় ঘুমিয়ে আছে অলক।

    পরে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে। মৃত অলকের বাড়ি রাজশাহীর নওগাঁও এর নেয়ামতপুর। তার পিতার নাম অমল মোহন্ত।

    অপরদিকে মঙ্গলবার বিকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন থেকে ফারজানা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির পর এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতন ও যৌতুকের চাপে এ ঘটনা ঘটেছে।

    পরিবারের সদস্যরা জানান, প্রায় আট মাস আগে পারিবারিকভাবে সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের শাহাজান কবিরাজ বাড়ির মমিন গাজীর সঙ্গে তার বিয়ে হয়। অভিযোগ রয়েছে,  শাশুড়ি ও স্বামী যৌতুকের জন্য চাপ দিতেন। মঙ্গলবার দুপুরে স্বামীর সঙ্গে তার ফোনে বাকবিতণ্ডা হয়। এরপর নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা।চাঁদপুর মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…