এইমাত্র
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • নেত্রকোনায় অকটেন সংকট, ভোগান্তিতে চালকরা
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    গৌরনদীতে পল্লী চিকিৎসকের ইনজেকশনের পর ব্যবসায়ীর মৃত্যু

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম
    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম

    গৌরনদীতে পল্লী চিকিৎসকের ইনজেকশনের পর ব্যবসায়ীর মৃত্যু

    মোল্লা ফারুক হাসান, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০২:৫২ পিএম

    বরিশালের গৌরনদী উপজেলায় এক পল্লী চিকিৎসকের দেওয়া ইনজেকশনের পর সুমন বেপারী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

    শুক্রবার (৬ মার্চ) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সুমন উপজেলার ধানডোবা গ্রামের শাহ আলম বেপারীর ছেলে এবং টরকী বন্দরের ‘আদর্শ লাইব্রেরি’র স্বত্বাধিকারী ছিলেন।

    এই ঘটনার পর থেকেই অভিযুক্ত পল্লী চিকিৎসকের প্রতিষ্ঠান ‘প্রতীক ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বার’ বন্ধ করে সংশ্লিষ্টরা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।

    পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কসবা এলাকায় একটি সড়ক দুর্ঘটনা দেখতে গিয়ে ফেরার পথে একটি নছিমনের ধাক্কায় আহত হন সুমন বেপারী। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে টরকী বন্দরের পল্লী চিকিৎসক সুজন সরকারের কাছে নিয়ে যান। সেখানে সুজন সরকার তাঁকে ব্যথা কমানোর জন্য ‘টোরাক্স’ (Torax) নামের একটি ইনজেকশন দেন।

    ইনজেকশন দেওয়ার কিছুক্ষণ পরই সুমনের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে তাঁকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

    অভিযুক্ত পল্লী চিকিৎসক সুজন সরকার ইনজেকশন দেওয়ার কথা স্বীকার করে বলেন, “আহত অবস্থায় সুমনের ব্যথা কমানোর জন্য আমি ওই ইনজেকশনটি দিয়েছিলাম।” তবে প্রেসক্রিপশন ছাড়া ইনজেকশন দেওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

    গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফখরুল ইসলাম মৃধা বলেন, “ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রি বা কোনো ধরনের ইনজেকশন দেওয়ার আইনগত কোনো বৈধতা ওই পল্লী চিকিৎসকের নেই। বিষয়টি নিয়ে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।”

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, “ঘটনাটি লোকমুখে শুনেছি, তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    শুক্রবার রাতে সুমনের মরদেহ এলাকায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে শোকের মায়া ও ক্ষোভের সৃষ্টি হয়।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…