এইমাত্র
  • বরিশালে রিক্সা চালকদের বিক্ষোভ
  • নিখোঁজের চার দিন পর হাসপাতালের লিফটের নিচে নারীর মরদেহ
  • নরসিংদীতে আমেনা হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৯
  • শাহ আমানতে আরও ১২ ফ্লাইট বাতিল
  • বাউফলে নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেপ্তার
  • প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট
  • সিদ্ধিরগঞ্জে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট
  • বাউফলে পেট্রোল বিক্রি বন্ধ, বিপাকে পরিবহন ও ব্যবসা
  • ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি
  • নেত্রকোনায় অকটেন সংকট, ভোগান্তিতে চালকরা
  • আজ শনিবার, ২৩ ফাল্গুন, ১৪৩২ | ৭ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত, সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম
    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

    তারাগঞ্জে অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত, সাড়ে ৭ লাখ টাকার ক্ষতি

    এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

    রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিরাবাড়ি বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 

    শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রাথমিকভাবে সাড়ে ৭ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করেই বিরাবাড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। আগুনের তীব্রতা দেখে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে নেভানোর চেষ্টা চালালেও চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হওয়া থেকে রক্ষা করা সম্ভব হয়নি।

    ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকরা হলেন—লালচান (কনফেকশনারি), মঞ্জু মিয়া (গালামাল), শাহজাহান ও বাবুল। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তাঁরা। এতে তাঁদের সারাজীবনের উপার্জিত সম্বল চোখের পলকে ছাই হয়ে গেছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

    তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার হিরো ইসলাম বলেন, “রাতে আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট রওনা দিয়েছিল। তবে মাঝপথে আমাদের মুঠোফোনে জানানো হয় যে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এরপর আমরা ফিরে আসি।”


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…