এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    আখাউড়ায় পৃথক অভিযানে যুবদল কর্মীসহ গ্রেফতার ৬

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম

    আখাউড়ায় পৃথক অভিযানে যুবদল কর্মীসহ গ্রেফতার ৬

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ডাকাতি মামলার এজাহারভুক্ত যুবদল কর্মীসহ ছয়জন আসামি গ্রেফতার হয়েছেন। অভিযানে উদ্ধার হয়েছে ১৪ কেজি গাঁজা। 


    বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন। 


    পুলিশ জানায়, গ্রেফতারকৃত যুবদলকর্মী শিমুল মিয়া (৩০) আখাউড়া থানাধীন মালদারপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে থানায় মামলা নং-১৯, জিআর-১১১/২৫, পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রয়েছে। এই মামলায় তিনি ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার হয়।


    অপর এক অভিযানে আখাউড়া উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত টিনের ঘরের সামনে উঠান থেকে মো. রানা মিয়া (২০) নামে এক যুবককে ১৪ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এছাড়াও, অভিযানকালে পুলিশ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও পাঁচজন আসামিকে গ্রেফতার করে। সাজাপ্রাপ্ত মো. সুমন মিয়া, আঃ রহমান, মো. ইকরাম হোসেন খাঁন আরিফ, যুবদলকর্মী শিমুল মিয়া এবং মো. দুলাল মিয়া।


    আখাউড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…