এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    জাতীয়

    ক্ষমতা বাড়ল প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম

    ক্ষমতা বাড়ল প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টার

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:২৬ পিএম
    ছবি: সংগৃহীত

    প্রধানমন্ত্রীর ২ প্রভাবশালী রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে বড় পরিবর্তন এনেছে সরকার। বর্তমান রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি তারা এখন থেকে নির্দিষ্ট দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার ভূমিকাও পালন করবেন।

    আজ বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী পদমর্যাদার রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেয়া হয়েছে।

    অন্যদিকে, অপর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদকে তার বর্তমান পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করেছে সরকার।

    এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এই নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

    উল্লেখ্য, এদিন সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সুনির্দিষ্ট করতে মন্ত্রিসভার আটজন প্রতিমন্ত্রীর দফতরও পুনর্বণ্টন করা হয়েছে।

    নতুন এই বিন্যাসে মো. শরিফুল আলমকে বস্ত্র ও পাট, সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ, এবং হাবিবুর রশিদকে রেলপথ ও সড়ক পরিবহন বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে। 

    এ ছাড়া মো. রাজিব আহসান নৌপরিবহন ও সেতু বিভাগ, মো. জোনায়েদ সাকি পরিকল্পনা মন্ত্রণালয়, ফারজানা শারমীন সমাজকল্যাণ, মো. নুরুল হক প্রবাসী কল্যাণ এবং ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একক দায়িত্ব দেয়া হয়েছে।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…