এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    জাতীয়

    চলছে শেষ দিনের আপিল শুনানি, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম

    চলছে শেষ দিনের আপিল শুনানি, দ্বৈত নাগরিকত্ব নিয়েও সিদ্ধান্ত দেবে ইসি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২২ এএম
    ছবি: সংগৃহীত

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রির্টানিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানির শেষ দিন আজ রবিবার (১৮ জানুয়ারি)। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।

    এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শেষ দিনের আপিল শুনানি শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।

    নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে। এখন পর্যন্ত ৪০০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে কমিশন। বাতিল হয়েছে ২০০টি আবেদন। স্থগিত রয়েছে ৩০টি। 

    গত শনিবার (১৭ জানুয়ারি) অষ্টম দিনে ১১২টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ৪৫টি আপিল মঞ্জুর হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে দুটি আবেদন। কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি আবেদন এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি আবেদন। 

    এছাড়া শুনানিকালে ৯টি আপিল আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। আর ১৯টি আপিল আবেদন অপেক্ষমাণ রাখে কমিশন। 

    গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তারা ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের বিপরীতে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে। 

    তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…