এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    জাতীয়

    মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

    মগবাজারে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম
    ছবি: সংগৃহীত

    রাজধানী হাতিরঝিল থানাধীন বড় মগবাজার এলাকার একটি বাসা থেকে শম্পা আক্তার (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    আজ রবিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

    নিহত ওই নারী বড় মগবাজারে আশরাফুল ভিলার ৭তলার ৬তলায় স্বামী সুমন মিয়ার সঙ্গে ভাড়া থাকতেন।

    হাতিরঝিল থানার উপ-পরিদর্শক(এসআই) মো. রেজোয়ান বাবু জানান, আমরা খবর পেয়ে সকালের দিকে বড় মগবাজারের একটি বাসার ৭তলা ভবনের ৬তলার একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

    তিনি আরও জানান, আমরা পরিবারে কাছ থেকে জানতে পারি পারিবারিক কলহের জেরে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন ওই নারী। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। 

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…