এইমাত্র
  • আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
  • আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান
  • গাজায় মৃত্যু ২ লাখ ছাড়াতে পারে: জেনেভা অ্যাকাডেমি
  • জিল বাইডেনের প্রাক্তন স্বামী খুনের অভিযোগে গ্রেপ্তার
  • বিএনপি জামাতের সঙ্গে ঐক্য সরকার গঠন করবে না: তারেক রহমান
  • স্বামীর রামদার কোপে স্ত্রী ও তার বান্ধবীর হাত বিচ্ছিন্ন
  • ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প
  • হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে হামলা, প্রতিবাদে ডাকসু বিক্ষোভ
  • কুমিল্লায় নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা
  • নাটোরে বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা, আটক ১
  • আজ শনিবার, ২৪ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি

    গজারিয়ায় রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

    গজারিয়ায় রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

    মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে শাহ শের আলী গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

    এসময় রেস্টুরেন্টে খাবার রান্না ও প্রক্রিয়াজাতকরণে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, রান্না করা খাবার উন্মুক্ত রাখা, ময়লার ডাস্টবিন খোলা রাখা, অপরিষ্কার ফ্রিজে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো স্বাস্থ্যসম্মত ব্যবস্থা না থাকা অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার প্রস্তুতের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

    অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি টিম।

    সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোনো আপস করা হবে না। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। ভবিষ্যতে কেউ অনিয়ম করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

    পিএম

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…