মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। সভায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান রতন সরকারি সেবার মান উন্নয়ন, উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়ন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে কার্যকর যোগাযোগ বজায় রাখা জরুরি। গজারিয়ার সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত।
এসআর