এইমাত্র
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন পুতিন: জেলেনস্কি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম

    তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন পুতিন: জেলেনস্কি

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৭ পিএম
    সংগৃহীত ছবি

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছেন বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পুতিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছেন এবং এর একমাত্র উত্তর ছিল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপে যেন তাকে পিছু হটতে বাধ্য করা যায়। খবর বিবিসির।


    ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমি বিশ্বাস করি যে, পুতিন এরইমধ্যে এটা শুরু করে দিয়েছেন। প্রশ্ন হলো তিনি কতটা অঞ্চল দখল করতে পারবেন এবং কীভাবে তাকে থামাতে পারবেন... রাশিয়া বিশ্বের ওপর একটি ভিন্ন জীবনধারা চাপিয়ে দিতে এবং মানুষের নিজের জন্য বেছে নেওয়া জীবন পরিবর্তন করতে চান।


    যুদ্ধবিরতির অংশ হিসেবে ইউক্রেনের আরও জমি রাশিয়ার কাছে হস্তান্তরের দাবি উঠছে। এ সম্পর্কে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আমি এটাকে ভিন্নভাবে দেখি। আমি এটাকে কেবল ভূমি হিসেবে দেখি না। এটা আমাদের অবস্থান দুর্বল করবে। এটা মানে সেখানে বসবাসকারী আমাদের লাখ লাখ মানুষকে পরিত্যাগ করা। আমি এটাকে এভাবেই দেখি এবং আমি নিশ্চিত যে এই ‘প্রত্যাহার’ আমাদের সমাজকে বিভক্ত করবে।


    কিন্তু পুতিনকে সন্তুষ্ট করলে কি এটি একটি ভালো মূল্য পরিশোধ করা উচিত নয়? তাকে কি সন্তুষ্ট করা যাবে? এর উত্তরে তিনি বলেন, এটা হয়তো তাকে কিছুক্ষণের জন্য সন্তুষ্ট করবে... তার একটু বিরতি নেওয়া দরকার।


    এর আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ডজনখানেক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে রোববার বলা হয়েছে, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিপুলসংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে এ হামলায়। এতে অন্তত একজন নিহত হয়েছেন।


    রাতভর চালানো হামলায় রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকা, কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওডেসা এবং মধ্য ইউক্রেনের বিভিন্ন অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।


    প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ডনিপ্রো, কিরোভোহরাদ, মাইকোলাইভ, পোলতাভা ও সুমি অঞ্চলও হামলার লক্ষ্যবস্তু ছিল।


    তিনি আরও বলেন, হামলার প্রধান লক্ষ্য ছিল জ্বালানি খাত, তবে আবাসিক ভবন ও রেললাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। মস্কো কূটনীতির চেয়ে হামলাতেই বেশি বিনিয়োগ করছে বলে মন্তব্য করেন জেলেনস্কি।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…