এইমাত্র
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    সিংগাইরে ১১টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

    সিংগাইরে ১১টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৯ পিএম

    মানিকগঞ্জের সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে ১১টি ককটেল, ২টি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।


    রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়।


    জানা যায়, যৌথ বাহিনীর সদস্যরা সাবেক যুবদল নেতা ইকবাল হোসেন শামীমের কারখানার পাশের একটি বাঁশঝাড় থেকে ১১টি ককটেল, ২টি হাতবোমা, ২টি দেশীয় অস্ত্র এবং একটি চেইন উদ্ধার করেন। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলের নিকটবর্তী একটি ফাঁকা মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ককটেল ও হাতবোমাগুলো নিষ্ক্রিয় করে। দেশীয় অস্ত্রগুলো জব্দ করে সেনা ক্যাম্পে নেওয়া হয়েছে।


    অভিযানে নেতৃত্ব দেন মানিকগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক ১১ ইবি-এর লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।


    সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে এসব বিস্ফোরক সেখানে মজুত করেছিল। তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…