এইমাত্র
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    আন্তর্জাতিক

    নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম

    নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পিএম
    সংগৃহীত ছবি

    যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় নিজ নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সামরিক সংঘাতের আশঙ্কায় সোমবার তেহরানে নিযুক্ত ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, ‘‘ইরানের পরিবর্তনশীল পরিস্থিতিতে বর্তমানে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনও পরিবহন ব্যবস্থা ব্যবহার করে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’’

    বিবৃতিতে বলা হয়, ইরানে অবস্থানরত ভারতীয় সব শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের জন্য ওই পরামর্শ প্রযোজ্য। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইরানে প্রায় ১০ হাজার ভারতীয় নাগরিক অবস্থান করছেন।

    বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে অবস্থানরত ভারতীয়দের গত ১৪ জানুয়ারির জারি করা নির্দেশনা পুনরায় মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

    নির্দেশনায় সব ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে (পিআইও) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, বিক্ষোভ বা প্রতিবাদ-সমাবেশের এলাকা এড়িয়ে চলা, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং যেকোনও পরিস্থিতির বিষয়ে স্থানীয় গণমাধ্যমে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

    এছাড়া ইরানে অবস্থানরত ভারতীয়দের পাসপোর্ট ও পরিচয়পত্রসহ ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত সব নথি সঙ্গে প্রস্তুত রাখতে বলা হয়েছে। প্রয়োজনীয় সহায়তার জন্য তাদের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

    সোমবার ইরান বলেছে, সীমিত হামলাসহ যুক্তরাষ্ট্রের যেকোনও আক্রমণকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা এবং এর জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সীমিত হামলার কথা বিবেচনা করছেন বলে জানান।

    ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দুই দেশের দ্বিতীয় পরোক্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক শক্তি বৃদ্ধির মাঝে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

    দুই দেশের পরবর্তী দফার আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা ইরান ও ওমান নিশ্চিত করলেও যুক্তরাষ্ট্র এ বিষয়ে কোনও তথ্য জানায়নি। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু দাবি মেনে নিলেও তেহরান নিজেদের পারমাণবিক কর্মসূচিতে ছাড় দিতে প্রস্তুত রয়েচে বলে জানিয়েছে।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…