এইমাত্র
  • নামি দামি দোকান নয়, ফুটপাতের ইফতারেই ভরসা স্বল্প আয়ের মানুষের
  • নিকলীতে নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল নারীর অর্ধগলিত মরদেহ
  • সিরাজদিখানে স্বাস্থ্য কমপ্লেক্সে এমপির হঠাৎ পরিদর্শন
  • নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, বাবা–ছেলেসহ নিহত ৫
  • বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
  • চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে শিশুসহ আটজন দগ্ধ
  • অসমাপ্ত কাজ নতুন চিফ প্রসিকিউটর এগিয়ে নিয়ে যাবেন: তাজুল ইসলাম
  • হবিগঞ্জে উপজেলা বিএনপি সভাপতিকে আটকের পর মহাসড়ক অবরোধ
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
  • আজ সোমবার, ১০ ফাল্গুন, ১৪৩২ | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
    দেশজুড়ে

    ইটভাটায় যাচ্ছে সিংগাইরের উর্বর টপসয়েল, হুমকিতে তিন ফসলি জমি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

    ইটভাটায় যাচ্ছে সিংগাইরের উর্বর টপসয়েল, হুমকিতে তিন ফসলি জমি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৪ পিএম

    মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অবাধে কাটা হচ্ছে তিন ফসলি কৃষিজমির উর্বর মাটি। উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অন্তত ৫৮টি ইটভাটায় সরবরাহ করা হচ্ছে এসব মাটি। এতে আবাদি জমি গভীর গর্ত ও ডোবায় পরিণত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে খাদ্য উৎপাদন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও গ্রামীণ সড়ক।


    স্থানীয়দের জানান, জরিমানা ও অভিযান চললেও কেন বন্ধ হচ্ছে না উর্বর কৃষিজমির মাটি কাটা। কৃষি ও পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ এখন সময়ের দাবি।


    উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বলধারায় ২৭টি, চান্দহরে ১৩টি, জার্মিত্তায় ৬টি, বায়রায় ৬টি, চারিগ্রামে ৩টি, ধল্লায় ২টি এবং সদর ইউনিয়নে ১টি ইটভাটা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, প্রকৃত সংখ্যা আরও বেশি। বন্ধ থাকা কয়েকটি ভাটাও নতুন নামে বা ভাড়ায় চালু রয়েছে।


    সরেজমিনে বলধারা ইউনিয়নে দেখা যায়, বিস্তীর্ণ ফসলি জমি থেকে মাটি কাটায় তা গভীর খাদে পরিণত হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, একটি সিন্ডিকেটের মাধ্যমে রাতের আঁধারে টপসয়েল কাটা হচ্ছে। এতে পাশের জমি ভেঙে পড়ছে এবং কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন।


    জার্মিত্তা ও চান্দহর ইউনিয়নেও একাধিক ভাটার জন্য স্থানীয় কৃষিজমি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। রাতের বেলায় ট্রাকে মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে বলে অভিযোগ রয়েছে।


    উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. ইলিয়াস খান বলেন, অধিকাংশ ভাটা ভাড়ায় পরিচালিত হয় এবং অন্তত চারটি ভাটা অবৈধ।


    উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল বাশার চৌধুরী জানান, এ উপজেলায় কোনো ইটভাটাই বিধিসম্মত নয় এবং কৃষি বিভাগের মতামত নেওয়া হয় না।


    এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন বলেন, চলতি মৌসুমে টপসয়েল কাটার অভিযোগে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা এবং ৩টি ভেকু অকার্যকর করা হয়েছে। অভিযোগ পেলেই অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…