এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    ভারত মহাসাগরে ইরানের হামলায় মার্কিন যুদ্ধজাহাজে আগুন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম

    ভারত মহাসাগরে ইরানের হামলায় মার্কিন যুদ্ধজাহাজে আগুন

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৩:৫৬ পিএম
    সংগৃহীত ছবি

    ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ভারত মহাসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজ (ডেস্ট্রয়ার) লক্ষ্য করে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 

    মঙ্গলবার (০৩ মার্চ) আইআরজিসির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘ঘাদর-৩৮০’ এবং ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে।

    বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলার সময় যুদ্ধজাহাজটি ইরানের সীমান্ত থেকে ৬০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থান করছিল এবং একটি মার্কিন ট্যাংকার থেকে জ্বালানি সংগ্রহ করছিল। হামলায় দুটি জাহাজেই ব্যাপক আগুন ধরে যায় বলে আইআরজিসি জানিয়েছে। খবর প্রেসটিভির।

    ‘ঘাদর’ হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২,০০০ কিলোমিটার পর্যন্ত। অন্যদিকে ‘তালাইয়েহ’ একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ১,০০০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং মাঝপথে লক্ষ্য পরিবর্তনের ক্ষমতা রাখে।

    আইআরজিসি এই হামলাকে ‘ট্রু প্রমিস ৪’ নামে একটি অভিযানের অংশ বলে উল্লেখ করেছে। তারা দাবি করেছে, শনিবার থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানে নতুন করে আগ্রাসন শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে এই প্রতিশোধমূলক অভিযান চালানো হচ্ছে। অভিযানের অধীনে ইরান ইতোমধ্যে ইসরায়েলের অভ্যন্তরে একাধিক স্পর্শকাতর ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে মার্কিন স্বার্থের ওপর প্রতিশোধমূলক আক্রমণ করেছে বলে দাবি করা হয়েছে। এর মধ্যে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মার্কিন স্থাপনাও রয়েছে।

    যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই দাবির কোনো স্বীকৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…