এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম

    কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:০৭ পিএম
    ছবি: সংগৃহীত

    কুয়েতে একটি আবাসিক এলাকায় ড্রোনের টুকরো পড়ে ১১ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

    স্থানীয় সময় বুধবার (৪ মার্চ) মধ্যরাতে দেশটির  রাজধানী গভর্নরেটের এলাকায় এই ঘটনা ঘটে। 

    তথ্যানুসারে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি ভাবনের জানালার কাঁচ ভেঙে রুমের ভেতরে প্রবেশ করার পর ওই কিশোরী শ্যাপনেলের আঘাতে আহত হয়। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে চিকিৎসক দল পৌঁছে চিকিৎসা শুরু করে। 

    অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় থেকেই তাকে বাঁচানোর প্রচেষ্টা অব্যাহত ছিল এবং আল-আমিরি হাসপাতালে পৌঁছানোর পর প্রায় ৩০ মিনিট ধরে তার চিকিৎসা চলে। বাঁচানোর জন্য বহু প্রচেষ্টা সত্ত্বেও, শ্যাপনেলের আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।   

    মেয়েটির পরিবারের চার সদস্য, যার মধ্যে তার মা-ও রয়েছেন, বর্তমানে তাদের স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণের জন্য হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ওই প্রবাসী পরিবার কোন দেশের নাগরিক, তা প্রকাশ করেনি মন্ত্রণালয়।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…