এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর হাতাহাতি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

    কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইনজীবীর হাতাহাতি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৪:১৪ পিএম

    কলাপাড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জমিজমা সংক্রান্ত মামলার শুনানি চলাকালে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাব্বি ইসলাম রনি আদালতের কার্যক্রম সাময়িক মূলতবি করে এজলাস ত্যাগ করেন। 

    বুধবার (৪ মার্চ) দুপুরের দিকে ঘটে যাওয়া এমন কাণ্ডে আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থী এবং আইনজীবিদের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইতে দেখা যায়।

    আদালত সূত্র ও আইনজীবী এবং বিচারপ্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, সিআর ১০/২০২৫ নং মামলার শুনানি চলাকালে আসামিপক্ষের আইনজীবীরা স্থায়ী জামিনের আবেদন করেন। এ নিয়ে এজলাসে উপস্থিত আইনজীবীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে সিনিয়র আইনজীবী হাফিজুর রহমান চুন্নু ও আইনজীবী নাসির উদ্দিন মাহমুদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ম্যাজিস্ট্রেট সাময়িক সময়ের জন্য আদালত মূলতবি করেন।

    কলাপাড়া আইনজীবী সমিতির সভাপতি খন্দকার নাসির উদ্দিন বলেন, আদালতে আইনজীবীদের মধ্যে হট্টগোল ও তর্কাতর্কির ঘটনায় আমরা সমঝোতা করেছি।


    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…