এইমাত্র
  • স্পেন যুক্তরাষ্ট্রের ‘দাস’ হবে না: স্প্যানিশ উপ-প্রধানমন্ত্রী
  • এবার আটকে পড়া প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত
  • ইরান ইস্যুতে রাশিয়া ও চীনকে স্পষ্ট বার্তা দিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  • ইরানের ‘সুইসাইড ড্রোনে’ দিশেহারা মার্কিনিরা, বাড়ছে ক্ষয়ক্ষতি
  • তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা
  • এবার তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
  • মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে গেল ইরানি জাহাজ, নিহত ৮৭
  • খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারীকে ত্যাজ্যপুত্র ঘোষণা
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    জীবননগরে হত্যা মামলায় বিএনপি নেতাকে আসামি করারয় সংবাদ সম্মেলন

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম
    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

    জীবননগরে হত্যা মামলায় বিএনপি নেতাকে আসামি করারয় সংবাদ সম্মেলন

    শি‌রিন জামান, চুয়াডাঙ্গা প্রতিনিধি প্রকাশ: ৪ মার্চ ২০২৬, ০৮:৪৬ পিএম

    চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জামায়াত কর্মী হাফিজুর রহমানের নিহতের ঘটনায় হওয়া মামলায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দীন ময়েনকে আসামি করার তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।

    বুধবার (৪ মার্চ) বেলা ১২টায় জীবননগর প্রেসক্লাবে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন বলেন, জমিজমা সংক্রান্ত ব্যক্তিগত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে মঈন উদ্দীন ময়েনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তিনি দাবি করেন, সংঘর্ষের সময় ময়েন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

    বক্তব্যে উল্লেখ করা হয়, গত ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরদিন সুটিয়া স্কুল মাঠে হাসাদাহ গ্রামের জসিমের ছেলে মেহেদী হাসানকে মারধর করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি বিষয়টি মীমাংসার লক্ষ্যে হাসাদাহ বাজারে বসার কথা থাকলেও সেখানে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। পরবর্তীতে জামায়াত নেতা ইসরাইলের নেতৃত্বে মেহেদীর বাড়িতে হামলা করা হয় এবং মেহেদীদের প্রতিরোধে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

    বিএনপি নেতাদের দাবি, পরিস্থিতি জানার পর মঈন উদ্দীন ময়েনসহ দলীয় নেতারা প্রথমে আহতদের দেখতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে এলাকায় উত্তেজনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলের দিকে গেলেও পুলিশি তৎপরতা ও প্রশাসনের আশ্বাসে ফিরে আসেন।

    এদিকে আহত হাফিজুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় মঈন উদ্দীন ময়েনকে প্রধান আসামি করায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক চাপে তাঁকে এই মামলায় জড়ানো হয়েছে।

    উপজেলা বিএনপি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নিরপরাধ নেতাদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছে। অন্যথায় দলীয়ভাবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন তাঁরা।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আলতাফ পারভেজ, জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবীর, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, সারোয়ার হোসেন প্রমুখ।


    এনআই

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…