এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    দেশজুড়ে

    শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম
    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম

    শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি: প্রেস সচিব

    মোহাম্মদ জহিরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম

    প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, গত ১৬ বছরে শেখ হাসিনার শাসনামলে মানুষ একটি সুষ্ঠু নির্বাচন দেখেনি। ভোট দিতে এসে অনেকেই দেখেছে, তার ব্যালট আগেই চুরি হয়ে গেছে।

    ২৩ জানুয়ারী ( শুক্রবার) বিকাল সাড়ে পাঁচটার দিকে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

    প্রেস সচিব আরো বলেন, কোথাও আবার ভোটারদের সামনেই ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন দেশের মানুষ মুখিয়ে আছে এই ইলেকশনের জন্য। দেশের বিভিন্ন জায়গায় যে বিশাল বিশাল জনসমাবেশ হচ্ছে, সেখানে হাজার হাজার থেকে লাখ লাখ মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করে। এসব সমাবেশ স্পষ্ট বার্তা দিচ্ছে, আগামী ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    হ্যাঁ ভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে সরকারি ভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কেন এই সরকার হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে।

    এফএস

    ট্যাগ :

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…