এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    রাজনীতি

    নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম
    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম

    নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ডিম নিক্ষেপ, ফেলা হলো নোংরা পানি

    সময়ের কণ্ঠস্বর, ঢাকা প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম

    পথসভা চলাকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-৮ আসনের প্রার্থী ও দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও নোংরা পানি ফেলার অভিযোগ উঠেছে।

    শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী রোডে মৌচাক এলাকার একটি গলিতে পথসভা চলাকালে এ ঘটনা ঘটে।
     
    এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, ‘মৌচাক এলাকায় বাংলা টিভির গলিতে প্রচারণা চলছিল। এ সময় বাংলা টিভির বিপরীত দিকের একটি ভবন থেকে নোংরা পানি ফেলা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর। এর কিছুক্ষণ পরই তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। এরপর আমরা ওই এলাকার কর্মসূচি যথাসম্ভব দ্রুত শেষ করে পরীবাগে চলে আসি।’
     
    তবে এ ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী আহত হননি বলে জানিয়েছেন তিনি।
     
    এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, একটি প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
     
    তবে অভিযোগের বিষয়টি সময় সংবাদ যাচাই করে দেখতে পারেনি। 

    এফএস

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…