এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    আন্তর্জাতিক

    যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম

    যুদ্ধ বন্ধে আবুধাবিতে বৈঠকে ইউক্রেন-যুক্তরাষ্ট্র-রাশিয়া

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ এএম


    ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আজ শনিবারও (২৪ জানুয়ারি) বৈঠকে বসার কথা আছে তিন দেশের প্রতিনিধিদের।


    কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের তিনজন প্রতিনিধি, যাদের মধ্যে ছিলেন স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারাড কুশনার।


    তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বৈঠক চলাকালে সাংবাদিকদের কাছে পাঠানো বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বৈঠকে যোগ দেয়া ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রয়েছে তার।



    এর আগে, এই বৈঠককে যুদ্ধ বন্ধের পদক্ষেপ বলে আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। দাভোসে সাংবাদিকদের জেলেনস্কি বলেন, যুদ্ধের মূল ইস্যু এখন ভূখণ্ড বণ্টন। তার মতে, কেবল ইউক্রেন নয়, রাশিয়াকেও সমঝোতায় প্রস্তুত হতে হবে।


    রাশিয়ার দাবি, ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চলের প্রায় ২৫ শতাংশ এলাকা ছেড়ে দিতে হবে, যা এখনও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে ইউক্রেন দনবাসে একটি অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছে। এছাড়া শর্ত সাপেক্ষে সেনা প্রত্যাহারের বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তা চায় কিয়েভ।


    রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, মস্কোর আলোচনা ছিল ‘সব দিক থেকেই ফলপ্রসূ’। তবে ক্রেমলিন স্পষ্ট করেছে, ভূখণ্ডগত বিরোধ নিষ্পত্তি না হলে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি সম্ভব নয়।


    আজ শনিবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র প্রধান জেনারেল ইগর কোস্তিউকভ। পাশাপাশি অর্থনৈতিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা আলোচনা করবেন রাশিয়ার বিনিয়োগ দূত কিরিল দিমিত্রিয়েভ।


    তথ্যসূত্র: আল জাজিরা 


    এবি 

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…