এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    খেলা

    বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম

    বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
    সংগৃহীত ছবি

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 


    শনিবার (২৪ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকবাজ। 


    ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বৈশ্বিক টুর্নামেন্টে স্কটল্যান্ড এখন বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে।


    এর আগে কয়েক দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অবস্থান স্পষ্ট না হওয়ায় শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।


    এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’তে জায়গা পাচ্ছে স্কটল্যান্ড। গ্রুপ পর্বে তারা খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারি এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে স্কটিশরা।


    ক্রিকবাজ জানায়, এ বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রুডি লিন্ডব্লাডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুবাইয়ে আইসিসি ও এডিনবরার ক্রিকেট স্কটল্যান্ডের মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগ ইতোমধ্যে হয়েছে।


    বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছে এবং বিশ্বকাপের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।


    সূত্র: ক্রিকবাজ


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…