কিশোরগঞ্জের অষ্টগ্রামের জিরোপয়েন্ট এলাকায় মাজারে যাওয়ার পথে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ ভ্যান উল্টে হাদিস মিয়া (৫০) ও নূর আলম (৪৫) নামে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন আহত।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিঠামইন উপজেলার ঘগড়া এলাকা থেকে ব্রাক্ষ্মনবাড়িয়ায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের মালিউন্দ গ্ৰামের আলী হোসেনের ছেলে হাদিস মিয়া ও একেই উপজেলার ঘাগড়া ইউনিয়নের ভরা গ্ৰামের আবদুল হামিদের ছেলে নূর আলম। এদিকে তাদের মৃত্যুতে হসপিটাল ভর্তি লোকজন, আহাজারি করছেন নিহতের স্বজনরা। খবর পেয়ে ছুটে এসেছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, আজ সকালে মিঠামইন ঘাগড়া এলাকা থেকে ১৫ সদস্যদের একটি দল পিকআপ ভ্যান করে ব্রাক্ষ্মবাড়িয়া এলাকায় একটি মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথে অষ্টগ্রাম উপজেলার জিরোপয়েন্ট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা লাগে।
এসময় ওই পিকআপ ভ্যানের অনেকেই আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাদিস মিয়া ও নূর আলমকে মৃত ঘোষণা করেন। তারদের এমন মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। কিছুতেই এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের লোকজন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা সময়ের কণ্ঠস্বরকে নিশ্চিত করে বলেন, এই ঘটনায় হাদিস মিয়া ও নূর আলম নামে দুইজন মারা গেছে। আহতদের মধ্যে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৫ জন ও উন্নত চিকিৎসার জন্য ৫ জনকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআর