এইমাত্র
  • ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা পিতার
  • মির্জাপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা
  • পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কাঠমিস্ত্রীর মৃত্যু
  • মুন্সিগঞ্জে চুরির অভিযোগে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করার অঙ্গীকার ইসরায়েলের
  • পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী
  • চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সরকারি হাসপাতাল থেকে দালাল নির্মূলের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ
  • ভালুকা জুড়ে আমের মুকুলের ঘ্রাণ, মধুমাসের আগমনী বার্তা
  • আজ বুধবার, ২০ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    রাজনীতি

    ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, রিজভীর প্রশ্ন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম

    ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, রিজভীর প্রশ্ন

    সময়ের কণ্ঠস্বর রিপোর্ট প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:৪৪ পিএম
    সংগৃহীত ছবি

    কিছু রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে এবং বিকাশে টাকা পাঠিয়ে ভোট কেনার অপচেষ্টা চালাচ্ছে, এটা কি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন নয় বলে প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।


    শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দলের উদ্যোগে বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


    রুহুল কবির রিজভী বলেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের জন্য কাজ করুন, আপনার বিকাশ নম্বর দিন, আমরা সেখানে কিছু পাঠাব। এটি আমার কথা নয় আমি পত্রিকায় পড়েছি। এখন প্রশ্ন হলো এটি কি নির্বাচনি আচরণবিধির মধ্যে পড়ে। আর টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয় কি।


    তিনি বলেন, নির্বাচনি আচরণবিধিতে স্পষ্টভাবে বলা আছে-ধর্ম বা আর্থিক প্রলোভন ব্যবহার করা যাবে না। কিন্তু ধর্মকে ভোটের কাজে ব্যবহার করা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।


    প্রয়াত আরাফাত রহমান কোকোকে স্মরণ করে তিনি বলেন, তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এটি ছিল ফ্যাসিবাদী শাসনের শারীরিক ও মানসিক নিপীড়নের ফল।


    রিজভী বলেন, কোকোর মরদেহ দেশে আসার পর বিএনপি নেতাকর্মীরা তখন পুলিশের হুলিয়ার মধ্যে ছিলেন। শোক জানাতে যাওয়া বিএনপি নেতাকর্মী তো বটেই, দেশের বুদ্ধিজীবী, অধ্যাপক, চিকিৎসক ও বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছিল।


    তিনি উদাহরণ দিয়ে বলেন, খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ গুলশান কার্যালয়ে শোক জানিয়ে বাসায় ফেরার আগেই তার বিরুদ্ধে পাঁচটি মামলা দেওয়া হয়েছিল। এটি ছিল ফ্যাসিবাদের লোমহর্ষক অত্যাচারের নিদর্শন।


    রিজভী বলেন, মরহুম আরাফাত রহমান কোকো রাজনীতি করতেন না; তিনি ছিলেন একজন ক্রীড়া সংগঠক। কিন্তু তার মৃত্যু ছিল নির্মম নিপীড়নমূলক দুঃশাসনের ফল।


    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…